• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে ৫৫টি পশুর হাটে ব্র্যাকের করোনা সচেতনতা ক্যাম্পেইন

কিশোরগঞ্জে ৫৫টি পশুর
হাটে ব্র্যাকের করোনা
সচেতনতা ক্যাম্পেইন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জসহ সারা দেশেই ইদানিং করোনা সংক্রমণ আশংকাজনক হারে বাড়ছে। মানুষের মধ্যে মাস্ক পরার অভ্যাস আগের তুলনায় অনেক কমে গেছে। এরই মধ্যে এসেছে ঈদুল আজহা। দু’টি ঈদের মধ্যে ঈদুল আজহায় করোনা সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। কারণ এসময় ঈদে বাড়ি ফেরা এবং ঈদ মার্কেটের ভিড়ের বাইরেও থাকে পশুর হাটের উপচে পড়া ভিড়। সেই কারণেই ঈদুল আজহাকে করোনার জন্য বেশি ঝুঁকিপূর্ণ গণ্য করা হয়। ফলে বিগত দুই বছরের ন্যায় এবারও বেসরকারি সংস্থা ব্র্যাকের পক্ষ থেকে বিভিন্ন পশুর হাটে সচেতনতামূলক প্রচারণার উদ্যোগ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলার ৫৫টি পশুর হাটে ব্র্যাকের উদ্যোগে বিভিন্ন নির্দেশনা ও উপদেশমূলক বক্তব্য সংবলিত ব্যানার-ফেস্টুন টানানো হয়েছে বলে জানিয়েছেন জেলা ব্র্যাক সমন্বয়ক মো. শফিকুল ইসলাম। তাতে সহজবোধ্য শ্লোগানের আদলে বিভিন্ন সতর্কতামূলক পরামর্শ ও করণীয় সম্পর্কে ধারণা দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *