• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জের বিস্ময় পাগলা মসজিদের ৮টি দান বাক্সে মিলেছে সাড়ে ৩ কোটি টাকা

কিশোরগঞ্জের বিস্ময়
পাগলা মসজিদের ৮টি
দান বাক্সে মিলেছে
সাড়ে ৩ কোটি টাকা

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের বিস্ময় ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দান বাক্সে প্রায় চার মাসের ব্যবধানে এবার মিলেছে ৩ কোটি ৬০ লাখ ২৭ হাজার ৪১৫ টাকা। সঙ্গে মিলেছে বিদেশী মুদ্রা এবং সোনা-রূপার গহনা। প্রতি তিনমাস অন্তর প্রশাসনের ব্যবস্থাপনায় কঠোর নিরাপত্তার মধ্যে এর দান বাক্সগুলো খোলার প্রচলন রয়েছে। প্রতিবার দেশীয় মুদ্রায় অন্তত তিন কোটি টাকাসহ বিদেশী মুদ্রা এবং স্বর্ণ ও রূপার অলংকার পাওয়া যায়।
গত ১২ মার্চ পাওয়া গিয়েছিল ৩ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ২৯৫ টাকা। প্রায় চার মাসের ব্যবধানে ২ জুলাই শনিবার সকালে ৮টি দানবাক্স খুলে ১৬ বস্তা টাকা পাওয়া গেছে। এবারও বিপুল পরিমাণ দেশীয় মুদ্রার পাশাপাশি বিদেশী মুদ্রা এবং সোনা-রূপার অলংকার মিলেছে। মসজিদ কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমসহ কমিটির সদস্যদের তদারকিতে মসজিদ কমপ্লেক্সের মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকরা এসব টাকা গুণতে শুরু করে বিকেলে শেষ করেছেন। এবার পাওয়া গেছে ৩ কোটি ৬০ লাখ ২৭ হাজার ৪১৫ টাকা। সঙ্গে মিলেছে বিদেশী মুদ্রা এবং সোনা-রূপার গহনা। রূপালী ব্যাংকের কর্মকর্তারাও টাকা গণনার মেশিন নিয়ে উপস্থিত ছিলেন। তারা সমুদয় টাকা মসজিদের হিসাবে জমা করবেন।
তিনমাস অন্তর দানবাক্স খোলার প্রচলন রয়েছে। তবে গত করোনা মহামারির সময় দান কম পড়ার করণে তখন বিরতি খানিকটা বেশি হতো। করোনা সংক্রমণের প্রথম বছর ২০২০ সালে মানুষের মধ্যে ভীতি ছিল চরম পর্যায়ে। তখন মানুষ ঘর থেকেই বের হতো না। ফলে ২০২০ সালের ২২ আগস্ট ৬ মাস ৭ দিনের ব্যবধানে দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল মাত্র এক কোটি ৭৪ লাখ ৮৩ হাজার ৭১ টাকা। গতবছর ৬ নভেম্বর খোলা হয়েছিল প্রায় সাড়ে চারমাস বিরতি দিয়ে। সেদিন পাওয়া গিয়েছিল ৩ কোটি ৭ লাখ ১৭ হাজার ৫৮৫ টাকা। এবার প্রায় চার মাসের বিরতি দিয়ে পাওয়া গেছে ৩ কোটি ৬০ লাখ ২৭ হাজার ৪১৫ টাকা।
শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে ঊনবিংশ শতাব্দীর কোন এক সময় গড়ে ওঠা এ মসজিদে দেশের বিভিন্ন এলাকার নানা ধর্মের নারী-পুরুষ তাদের মনোবাঞ্ছা পূরণের আশায় মানতের টাকা আর সোনাদানা নিয়ে ছুটে আসেন। অনেকে গবাদি পশু, গাভীর প্রথম দুধ, হাঁস-মুরগি, এমনকি গাছের সবজি এবং ফলও দিয়ে থাকেন। এগুলি নিলাম ডেকে বিক্রি করা হয়। মসজিদের টাকার লভ্যাংশ থেকে বিভিন্ন মানবিক কাজ এবং জেলার পিছিয়ে থাকা বিভিন্ন মসজিদকে অনুদান দেয়া হয়। এছাড়া মসজিদের নিজস্ব রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার ব্যয় এবং মসজিদ কমপ্লেক্সের মাদ্রাসার জন্যও ব্যয় করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *