• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

নড়াইলে অধ্যক্ষের অপমান আশুলিয়ায় শিক্ষক হত্যায় কিশোরগঞ্জে মানববন্ধন

নড়াইলে অধ্যক্ষের অপমান
আশুলিয়ায় শিক্ষক হত্যায়
কিশোরগঞ্জে মানববন্ধন

# মোস্তফা কামাল :-

আশুলিয়ায় হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা ও নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরিয়ে চরম অপমান করার প্রতিবাদে কিশোরগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি মানববন্ধন করেছে। ২ জুলাই শনিবার সকাল সাড়ে ১১টায় জেলা শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে আয়োজিত মানববন্ধনে সমিতির জেলা কমিটির সহ-সভাপতি মো. হোসেন আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাশেম, জেলা কমিটির সাংস্কৃতিক সম্পাদক পান্না দত্ত রায়সহ কামাল উদ্দিন, নজরুল ইসলাম, আতাউর রহমান প্রমুখ বক্তৃতা করেন। তারা বলেন, একজন অধ্যক্ষের গলায় জুতার মালা পরিয়ে ওইসব দুর্বৃত্ত কার্যত দেশের গোটা শিক্ষক সমাজের গলায় জুতা পরিয়েছে। আর একজন শিক্ষককে হত্যার মধ্যে দিয়ে আজ দেশের সকল শিক্ষকের জন্য জীবনের হুমকি তৈরি করা হয়েছে। এসব বর্বর নৃশংস ঘটনার পর আগামীতে কেউ শিক্ষকতা পেশায় আসতে চাইবেন না। এসব অবক্ষয়ের হাত থেকে দেশ ও সমাজকে রক্ষা করতে হলে সমাজের সর্বস্তরের মানুষের পাশাপাশি রাষ্ট্রকে কঠোর ভূমিকা নিতে হবে। তারা অভিভাকদের প্রতি সন্তানদের বিষয়ে সচেতন হবার আহবান জানিয়েছেন। এ দু’টি ঘটনায় জড়িতদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আরও যারা জড়িত রয়েছে, সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দানের জন্য মানববন্ধন থেকে দাবি জানানো হয়েছে। মানববন্ধন থেকে শতভাগ উৎসব ভাতা প্রদানসহ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে ১১ দফা দাবি পূরণের জন্যও সরকারের প্রতি আহবান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *