• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

তাড়াইলে বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ

# জোবায়ের হোসেন খান, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের তাড়াইলে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। ইসলামী আন্দোলন বাংলাদেশে-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম হুসাইন এর নেতৃত্বে এই ত্রাণ বিতরণ করা হয়।
৩০ জুন বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার দিগদাইড়, দামিহা, রাউতি এবং তাড়াইল-সাচাইল (সদর) ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ১শ পঞ্চাশটি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। প্রতি ব্যাগে ছিলো ৫ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, হাফ লিটার সয়াবিন তেল। ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা ও সহযোগী সংগঠনসমূহের ব্যবস্থাপনায় এসব ত্রাণ বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক সুলাইমান দেওয়ান সাকিব, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি প্রভাষক মাওলানা আলমগীর হুসাইন, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি আবরারুল হক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *