• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কুলিয়ারচরে দুই ইভটিজারকে ২০ হাজার টাকা জরিমানা

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইভটিজিংয়ের দায়ে দুই বখাটেকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, ২৯ জুন বুধবার সকাল ১০টার দিকে উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর জিসি উচ্চ বিদ্যালয়ের পার্শ্বে ছাত্রীদের ইভটিজিং করার সময় উপজেলার রামদী ইউনিয়নের বড়চর গ্রামের মেন্দু মিয়ার ছেলে সিহাব আহমেদ রাব্বি ও আহম্মেদ মিয়ার পুত্র হৃদয় মিয়া নামে দুই বখাটেকে আটক করে তাদের বিচার দাবীতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনা স্থলে উপস্থিত হন। পরে স্বাক্ষ প্রমানে ঘটনার সত্যতা পাওয়ায় ইভটিজিং এর দায়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা বখাটে সিহাব আহমেদ রাব্বি ও হৃদয় মিয়াকে দণ্ডবিধি ১৮৬০, ৫০৯ এর ২৯৪ ধারায় প্রতি জনকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
রামদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আলাল উদ্দিন জানান, সকাল ১০টার দিকে আগরপুর জিসি উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়ার পথে তিনি দেখেন দুই বখাটে বিদ্যালয়ের ছাত্রীদের ইভটিজিং করছে। তখন তিনি নিজেই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় তাদেরকে আটক করে ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসার ও কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জকে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *