• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ডিজিটাল প্রযুক্তিতে নারীদের দৈনন্দিন সমস্যা সমাধান বিষয়ক সভা অনুষ্ঠিত

নারী সমাবেশে অংশগ্রহণকারীদের মাঝে খাবার ও ভাতা বিতরণ করা হচ্ছে -পূর্বকণ্ঠ

ডিজিটাল প্রযুক্তিতে নারীদের
দৈনন্দিন সমস্যা সমাধান
বিষয়ক সভা অনুষ্ঠিত

# নিজস্ব প্রতিবেদক :-

ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে মহিলাদের দৈনন্দিন সমস্যা সমাধান বিষয়ে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে কিশোরগঞ্জে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন তথ্য আপার উপস্থিতিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) কর্তৃক মহিলাদের দৈনন্দিন সমস্যা সমাধানে প্রদত্ত বিভিন্ন সেবা সম্পর্কে নারী সমাবেশে ধারণা দেয়া হয়।২৯ জুন বুধবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের দামপাড়া এলাকায় ‘তথ্য আপা’ নামে পরিচিত তথ্য সেবা কর্মকর্তা নিয়ামুন নাহার ছাড়াও উক্ত নারী সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাতীয় মহিলা সংস্থার সদস্য সালমা হক ও শাহীন সুলতানা ইতি এবং সহকারী তথ্য সেবা কর্মকর্তা মার্জিয়া সুলতানা। সমাবেশে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে চাকরির আবেদনপত্র পূরণ, ভর্তি পরীক্ষার ফরম পূরণ, বিভিন্ন পরীক্ষার ফলাফল জানা, ই-মেইল, ম্যাসেঞ্জার, স্কাইপির সাহায্যে যোগাযোগ, কৃষি, শিক্ষা, ব্যবসা ইত্যাদি সংক্রান্ত পরামর্শ প্রদান, আইনী সহায়তার পরামর্শ প্রদান, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা, তাপমাত্রা, ওজন মাপা, গ্রামীণ নারীদের উৎপাদিত ও সংগৃহীত পণ্য বিক্রয়ের জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে মার্কেটপ্লেস পরিচালনা ইত্যাদি বিষয়ে ধারণা দেয়া হয়। এছাড়া বিভিন্ন সেবা পেতে চারটি টোলফ্রি মোবাইল নম্বর সম্পর্কেও ধারণা দেয়া হয়। যেমন, সরকারি তথ্য ও সেবা পেতে ৩৩৩, জরুরি সেবা পেতে ৯৯৯, নারী শিশু নির্যাতন প্রতিরোধে ১০৯ এবং জাতীয় আনগত সহায়তা প্রদান সংস্থা ১৬৪৩০। সমাবেশে এলাকার ১০০ জন নারী অংশগ্রহণ করেন। শেষে উপস্থিত নারীদের মাঝে সম্মানী ভাতা ও খাবার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *