• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কটিয়াদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

কটিয়াদীতে কাভার্ডভ্যানের
ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

# মোস্তফা কামাল :-

কটিয়াদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় জালাল মিয়া (৫০) নামে এক রিকশাচালক মারা গেছেন। আজ ২৮ এপ্রিল মঙ্গলবার বিকেলে উপেজলার আচমিতা বাজারের কাছে কিশোরগঞ্জ-ভৈরব সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জালাল মিয়া কটিয়াদীর আদমপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে।
কটিয়াদী হাইওয়ে পুলিশ জনিয়েছে, বিকেল চারটার দিকে জালাল তার রিকশায় করে মুড়ি নিয়ে যাবার সময় কিশোরগঞ্জ থেকে ভৈরবগামী একটি কাভার্ডভ্যান মুষলধারে বৃষ্টির কারণে পিচ্ছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাকে ধাক্কা দিলে রিকশাটি পাশের খাদে পড়ে যায়। কাভার্ডভ্যানটিও ওই খাদে গিয়ে পড়ে। রিকশাচালক জালাল মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছেন। রিকশাচালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *