রাজনীতি থেকে কঠিন কোন কিছু নেই। বাবার রাজনীতি দেখে ছোট বেলাই ভাবতাম এতো সহজ রাজনীতি। ভৈরবসহ সারা বাংলাদেশের মানুষের সাথে সারাদিন কথা বলতো। ভাবতাম গল্প করছে। আজ রাজনীতিতে এসে বুঝতে পেরেছি এর চেয়ে কঠিন কিছু নেই। ২৮ জুন মঙ্গলবার উপজেলার শ্রীনগর ইউনিয়নে স্কুল মাঠে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথাগুলো বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপন। তিনি আরো বলেন, বাংলাদেশের একাংশ সিলেট-সুনামগঞ্জে বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। ভৈরবেরও বিভিন্ন জায়গায় মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে এখনো বড় ধরণের কোন বিপদ হয়নি। তবে ভৈরবে বন্যায় পানিবন্দী মানুষদের জন্য ব্যাপক পরিমাণ ত্রাণ সহায়তার ব্যবস্থা রয়েছে। এ সময় বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া বিভিন্ন দলের নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নিয়ে তাদের সাধুবাদ জানান এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে কাজ করে যাওয়ার উদাত্ত আহ্বান জানান।
শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ড. মোশতাক আহমেদ বুলবুল, ভৈরবের বিশিষ্ট ব্যবসায়ী হাজী ফুল মিয়া, শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ ভূইয়া, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশতাক, প্রয়াত রাষ্টপ্রতি আলহাজ্ব জিল্লুর রহমান এর একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনায় ছিলেন, শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়া।
অনুষ্ঠানে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকৃত নেতাদের মধ্যে ভৈরব উপজেলার বিএনপি নেতা মুমিনুল হক সেলিম, যুবদল নেতা মামুনুল হক মামুন, সাবেক ভাইস চেয়ারম্যান মজনু, ৭নং ওয়ার্ড সাবেক মেম্বার মকসুদ আলী, ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি মজনু মিয়া, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মানিক মিয়া, ২নং ওয়ার্ড ইউপি সদস্য মেরাজ, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য জামাল, ৮নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মরতুজ আলী, মৎস্যজীবী দলের সদস্য মিরন মিয়া, ৯নং ওয়ার্ড বিএনপি নেতা হারুন মিয়াসহ অসংখ্য নেতাকর্মী।