• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জ ও রাজধানীতে নারীদের অনলাইনভিত্তিক ‘রাণীদের রাজ্য’ নামের পরিবারের ২য় প্রতিষ্ঠাবর্ষ

‘রাণীর রাজ্য’ সংগঠনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা হচ্ছে -পূর্বকন্ঠ

কিশোরগঞ্জ ও রাজধানীতে
নারীদের অনলাইনভিত্তিক
‘রাণীদের রাজ্য’ নামের
পরিবারের ২য় প্রতিষ্ঠাবর্ষ

# নিজস্ব প্রতিবেদক :-

আজ ২৮ জুন মঙ্গলবার ছিল নারীদের অনলাইনভিত্তিক ‘রাণীদের রাজ্য’ উদ্যোক্তা পরিবারের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে সকাল ১০টায় কিশোরগঞ্জ ও রাজধানীতে জুম প্রযুক্তিতে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানমালার উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। দিবসটি উপলক্ষে রাজধানীর বনশ্রীতে ছিল সংগঠনের এডমিন ফারজানা সুলতানা লিমার নেতৃত্বে মূল অনুষ্ঠানমালা। আর কিশোরগঞ্জ শহরের সমবায় কমিউনিটি সেন্টারে এ সংগঠনের স্থানীয় সদস্যদের মিলনমেলা ও উদ্যোক্তা স্টল স্থাপন করা হয়। এখানে স্থানীয় নারী নেত্রী ও উদ্যোক্তাদের নিয়ে কেক ও ফিতা কেটে অনুষ্ঠানমালার সূচনা করেন সিনিয়র সিটিজেন বিশিষ্ট সমাজসেবী শিরিন কবীর। এসময় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি কোহিনূর আফজল, উইমেন চেম্বারের সভাপতি ফাতেমা জোহরা, জাতীয় মহিলা সংস্থার সদস্য সালমা হক ও শাহীন সুলতানা ইতি, রাণীর রাজ্য সংগঠনের জেলা সমন্বয়ক হোসেনপুর সরকারী কলেজের শিক্ষক নাহিদ সুলতানা স্বর্ণা, সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের শিক্ষক মেহেরুন তাসনুভা লিপি, সাবেক পৌর কাউন্সিলর কামরুন্নাহার লিপি প্রমুখ।

স্থানীয় উদ্যোক্তাদের বুটিকের স্টলের চিত্র -পূর্বকন্ঠ

অনুষ্ঠানস্থলে স্থানীয় নারী উদ্যোক্তাদের বুটিক ও শোপিসসহ বিভিন্ন পণ্যের ১২টি স্টলের অংশগ্রহণে উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। অপ্সরা বুটিকের মালিক পাপিয়া ঝুমু জানান, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে করোনার কারণে ৮টি সফল অনলাইন মেলা হয়েছে। এবারই প্রথম সরাসরি বা অফলাইন মেলার আয়োজন করা হলো। শহরের গাইটাল এলাকার বাসিন্দা পাপিয়া ঝুমু যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে চার বছর ধরে সাফল্যের সঙ্গে বুটিকের ব্যবসা করছেন। এছাড়া লীনা নাজনীন জান্নাত নামে এক উদ্যোক্তা ৮ মাস ধরে ‘সিস্টার্স ড্রিম’ নামে বুটিকের ব্যবসা শুরু করেছেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেদী উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রাখা হয়েছে। দেশের ৬৪ জেলায় ‘রাণীদের রাজ্য’ সংগঠনের মোট ৬ হাজারের মত সদস্য আছেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *