• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কুলিয়ারচরে বিএনপি নেতা মরহুম আমিরচাঁন ডিলার স্মরণে শোক সভা অনুষ্ঠিত

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের কৃতি সন্তান রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সালুয়া ইউনিয়ন শাখার একটানা তিনবারের সাধারণ সম্পাদক মরহুম মো. আমিরচাঁন ডিলারের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুন সোমবার বিকালে উপজেলার সালুয়া ইউনিয়নের ডুমরাকান্দা বাজারের পূর্বপাশে নাভা অটো রাইস মিল সংলগ্ন মাঠে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সালুয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. দেলোয়ার হুসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান, সাবেক সহ-সভাপতি মো. কিতাব আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন খাঁন শাজাহান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ্ আলম, সালুয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি একেএম ফরিদ উদ্দিন খাঁন ও উপজেলা যুবদলের আহ্বায়ক আজাহার উদ্দিন লিটন, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ মরহুমের নিকটাত্মীয় স্বজন। এ সময় বক্তারা মরহুম আমিরচাঁন ডিলারের বর্ণাট্য রাজনৈতিক জীবনের নানান দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। পরে মরহুম আমিরচাঁন ডিলারসহ সালুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের মরহুম নেতৃবৃন্দের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. রফিকুল ইসলাম রফিক।
এর আগে প্রধান অতিথি মো. শরীফুল আলম বিএনপি নেতা মরহুম মো. আমির চাঁন ডিলারের কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নেন।
উল্লেখ্য, বিএনপি নেতা মরহুম আমির চান ডিলার গত ৭ জুন বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পরে ওইদিন বিকাল ৬টায় সালুয়া ঐতিহাসিক ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে মরহুমের মরদেহ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *