• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

বন্যাপীড়িত মিঠামইনে ব্র্যাকের গোখাদ্য বিতরণ

বন্যার্ত পরিবারগুলোর মাঝে ব্র্যাকের গোখাদ্য বিতরণ -পূর্বকণ্ঠ

বন্যাপীড়িত মিঠামইনে
ব্র্যাকের গোখাদ্য বিতরণ

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের বন্যাপীড়িত হাওর এলাকায় আশ্রয় শিবির খুলে সেখানে বহু পরিবারকে ঠাঁই দেয়া হয়েছে। সরকারসহ বিভিন্ন সংগঠন ও সংস্থা এসব পরিবারের মধ্যে শুকনো খাবারসহ ত্রাণ সহায়তা প্রদান করছে। বন্যা দুর্গত এলাকায় গবাদি পশু নিয়েও বন্যার্তরা বিপাকে পড়েছেন। বিশেষ করে এখন গোখাদ্যের চরম সঙ্কটকাল চলছে। ফলে ব্র্যাকের পক্ষ থেকে সোমবার (২৭ জুন) মিঠামইনে ১৪৪২টি ব্র্যাক পরিবারের মধ্যে ৪০ কেজি করে বিনামূল্যে গোখাদ্য বিতরণ করা হয়েছে। মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ-আল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গোখাদ্য বিতরণ কার্যক্রমের সূচনা করেন। এসময় জেলা ব্র্যাক সমন্বয়ক মো. শফিকুল ইসলাম, মিঠামইন উপজেলা ব্র্যাক ব্যবস্থাপক মো. মহসনি উদ্দিন, সমন্বিত উন্নয়ন কর্মসূচী কর্মকর্তা ফখরুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক বিকাশ চন্দ্র সাহা, মানবসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *