• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

তাড়াইলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

জোবায়ের হোসেন খান, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের তাড়াইলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্যা কবলিত প্রায় ৩শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা আজিজুল হক ভূইয়ার নেতৃত্বে এ ত্রাণ বিতরণ করা হয়।
২৩ জুন বৃহস্পতিবার তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ভূইয়া মোতাহারের নেতৃত্বে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে তাড়াইল উপজেলার বিভিন্ন গ্রামে বন্যার্তদের হাতে ত্রাণ পৌঁছে দেওয়া হয়। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করায় তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সকল মহলে প্রশংসিত হয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সভাপতি ইসলাম উদ্দিন ফয়সাল, তাড়াইল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার, তাড়াইল উপজেলা আওয়ামী লীগ নেতা তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম খান, উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক শহীদুল্লাহ শহীদ, ছাত্রলীগ তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজ শাখার যুগ্ম-আহ্বায়ক আহমেদ উদ্দিন হৃদয়, তালজাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন জুয়েল সহ তাড়াইল উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ছাত্রলীগ ও ইউনিয়নের নেত্রীবৃন্দ।
তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মোতাহার বলেন, আমরা পূর্ব ঘোষনা অনুযায়ী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল করার কথা ছিল। পরে নেতা কর্মীদের সাথে আলোচনা করে বন্যা কবলিত ৩শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *