• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

তাড়াইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ

# জোবায়ের হোসেন খান, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের তাড়াইলে একজন প্রতিবন্ধীকে বিনামূল্যে একটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী এ হুইল চেয়ার বিতরণ করেন।
জানা যায় যে, আজ ২১ জুন মঙ্গলবার বেলা ১১টার দিকে তাড়াইল উপজেলার জাওয়ার রায়ের পাড়া গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে ইয়াছিন (১৬) কে একটি হুইল চেয়ার প্রদান করা হয়। ইয়াছিন শারীরিক প্রতিবন্ধী। সে ৮ ম শ্রেণির শিক্ষার্থী। তার দুটি পা বিকল। তাছাড়াও তার হাতেও সমস্যা রয়েছে। ইয়াছিন একটি হুইল চেয়ারের জন্য জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর নিকট লিখিতভাবে কিশোরগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে একটি হুইল চেয়ারের আবেদন করেন। কিশোরগঞ্জ জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ হতে কর্তব্যরত জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী এ হুইল চেয়ার বিতরণ করেন।
উল্লেখ্য, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী ইয়াছিন এর বাড়িতে গিয়ে চেয়ারটি বিতরণ করেন। প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী বলেন যে, আমাদের এ হুইল চেয়ার বিতরণ সেবা কার্যক্রম সহায়ক উপকরণ প্রাপ্তি সাপেক্ষে চালু থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, যমুনা গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আবু জাহেদ, নূর অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবায়ের হোসেন খান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *