• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, গ্রেফতার দুই

কিশোরগঞ্জে জমি নিয়ে
বিরোধে ছোট ভাইয়ের
হাতে বড় ভাই খুন
গ্রেফতার দুই

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ঘাতক ও তার দুই ছেলের নামে মামলা হলে ছেলে দু’জনকে পুলিশ গ্রেফতার করেছে।
এলাকাবাসী জানায়, গতকাল ১৫ জুন বুধবার বিকাল পৌনে ৬টার দিকে সদর উপজেলার রশিদাবাদ সগড়া এলাকায় জমি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মৃত রাজু মিয়ার ছেলে চান মিয়াকে (৭২) তার ছোট ভাই আঙ্গুর মিয়া (৫৫) বুকে ছুরিকাঘাত করেন। স্বজনরা তাকে উদ্ধার করে সদর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে রমজান মিয়া বাদী হয়ে আঙ্গুর মিয়া, তার দুই ছেলে সুজন মিয়া (২২) ও এনামুল মিয়াকে (২০) আসামি করে সদর মডেল থানায় মামলা করেছেন। আঙ্গুর মিয়া পালিয়ে গেলেও আজ ১৬ জুন বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় রশিদাবাদ ইউনিয়ন পরিষদের পেছনের রাস্তা থেকে তার দুই ছেলেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) ও এ মামলার তদন্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। নিহত চান মিয়ার মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *