• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হাওরে ডুবে এক ছাত্রলীগ নেতার মৃত্যু, ৩২ ঘণ্টা পর লাশ উদ্ধার

কিশোরগঞ্জে হাওরে ডুবে
এক ছাত্রলীগ নেতার মৃত্যু
৩২ ঘণ্টা পর লাশ উদ্ধার

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের হাওরে বেড়াতে গিয়ে ছাত্রলীগ নেতা হাবিব উল্লাহ হাবিব (২৮) নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ থাকার প্রায় ৩২ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে। নিকলীর শিংপুর এলাকা থেকে আজ ১৬ জুন বৃহস্পতিবার ভোর ৫টার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি। হাবিব কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক এবং মারিয়া গ্রামের হাজী ইদ্রিছ আলীর ছেলে। কয়েক বন্ধুকে নিয়ে হাবিব ১৪ জুন মঙ্গলবার সকালে হাওর উপজেলা মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনায় বেড়াতে যান। সন্ধ্যায় ভাড়া করা ইঞ্জিনচালিত নৌকা তাদের নিয়ে করিমগঞ্জের বালিখলা ঘাটে ফিরে আসলে হাবিবকে নৌকায় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নৌপথে আসার সময় হাওরের কোথাও তিনি নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতেই হাওরে গিয়ে অনুসন্ধান শুরু করে। কিন্তু হাবিব হাওরের ঠিক কোন এলাকায় পানিতে পড়ে গিয়েছিলেন তা নিশ্চিত না হওয়ায় এবং হাওরের ধনু নদীতে প্রচণ্ড স্রোত থাকায় হাবিবের সন্ধান করা কঠিন হয়ে পড়েছিল জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা আবুজর গিফারি। অবশেষে আজ ভোর ৫টায় ধারণাগত দুর্ঘনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে তার লাশ পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *