• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

পাকুন্দিয়ায় ষষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রীর আত্মহত্যা

# রাজন সরকার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গলায় ওড়না পেঁচিয়ে স্মৃতি আক্তার চৈতি (১১) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১৫ জুন বুধবার বেলা ১১টার দিকে ঝুলন্ত অবস্থায় উপজেলার হাপানিয়া গ্রামের নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পাকুন্দিয়া থানা পুলিশ। চৈতি ওই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। সে পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়তো।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চৈতি ১৪ জুন মঙ্গলবার দিবাগত রাতে খাবার শেষে নিজ কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়ে। আজ বুধবার ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় বেলা ১১টার দিকে মা তাকে ডাকাডাকি করতে থাকেন। দীর্ঘক্ষণ ডাকাডাকি করলেও সে সাড়া দেয়নি। পরে দরজা ভেঙে কক্ষের ভেতর ঢুকে দেখতে পান গলায় ওড়না পেঁচানো ঘরের আড়ার সঙ্গে চৈতি ঝুলে আছে। মায়ের ডাকচিৎকারে বাড়ি ও আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *