কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর গ্রামের নয়াপাড়া এলাকার সমাজসেবক মো. কালা মিয়া বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মঙ্গলবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…. রাজেউন)। তিনি সাহেবেরচর এলাকার খলিল মিয়ার পুত্র। মৃত্যুকালে তিনি তিন ছেলেসহ বহুগুণগ্রাহী রেখে যান। বুধবার জোহর নামাজ বাদ নয়াপাড়া জামে মসজিদ মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।