কিশোরগঞ্জে হোমিওপ্যাথিক চিকিৎসকদের যৌক্তিক দাবীসমূহ মেনে নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা। গত ১৪ জুন মঙ্গলবার দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের নিকট প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী বরাবরে ১১ দফার একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা’র সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় পরিষদ সাংগঠনিক সম্পাদক ডা. বাবুল আচায্যের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি ডা. মো. আসাদ উল্লাহ, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ডা. মঈন উদ্দিন, ডা. মো. এনায়েত উল্লাহ, কিছু শিখি কিছু শিখাই সংগঠনের প্রতিষ্ঠাতা হাবিল মিয়া। এ সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, দিদারুল ইসলাম, রফিকুল ইসলাম, ফেরদৌস খান, মাসুম বিল্লাহ, আমিনুল ইসলাম, ফায়েজুল ইসলাম, আশ্রাফুল ইসলাম, বাহাউদ্দিন, নাসির উদ্দিন, সালমা বেগম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড গঠন করে বাংলাদেশে হোমিওপ্যাথির শুভ সূচনা করেন এবং হোমিওপ্যাথির উন্নয়নে আর্থিক বরাদ্দ প্রদান করেন। হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের দীর্ঘ দিনের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে হোমিওপ্যাথিক বিভিন্ন সংগঠনগুলো নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন, সংবাদ সম্মেলন ও সংশ্লিষ্ট দফতরগুলোতে আবেদন নিবেদন করেও আশানুরূপ কোনো সুফল না পাওয়ায় আজ আমাদের প্রাণের দাবী, অস্তিত্বের দাবী ও আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানকে রক্ষার দাবী বাস্তবায়নে ১১ দফা দাবী পেশ করা হয়। দাবীগুলোর মধ্যে হোমিওপ্যাথি চিকিৎসদের নামের আগে ‘ডাক্তার পদবী’ অধিকার বজায় রাখতে হবে। উল্লেখ্য যে, এদেশে হোমিওপ্যাথিগণ ১৯৭৫ খি. হতে এবং প্রতিবেশী রাষ্ট্র ভারতসহ বিশ্বের প্রায় ৩৪টি দেশে আইনতভাতে হোমিওপ্যাথিক ‘ডাক্তার উপাধি” ব্যবহার করে আসছেন। হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন ২০২১ অনতিবিলম্বে পাশ করে হোমিওপ্যাথিদের আইনি হয়রানি বন্ধ করতে হবে। হাইকোর্ট এর নির্দেশ অনুযায়ী অনতিবিলম্বে উচ্চ শিক্ষা ও গবেষণার জন্য হোমিওপ্যাথিক মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। জমাকৃত বেসরকারি বাংলাদেশ হোমিওপ্যাথিক বিশ্ববিদ্যালয়ের সাময়িক অনুমোদন করতে হবে। পাশ্ববর্তী দেশ ভারতে আয়ুশ মন্ত্রণালয়ের বাংলাদেশেও একটি অনুরূপ মন্ত্রণালয় স্থাপন করতে হবে। ডিএইচএমএস কোর্সের মান নির্ধারণ ও সহজ শর্তে পূর্বের ন্যায় উচ্চ শিক্ষার ব্যবস্থা করতে হবে। ডিএইচএমএস ও বিএইচএমএস চিকিৎসকদের যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকুরির ব্যবস্থা করা। সকল সরকারি হাসপাতালে নিয়োজিত বিএইচএমএস চিকিৎকদের পদোন্নতি নিশ্চিত করা। সহকারী মেডিকেল অফিসার হিসেবে ডিএইচএমএস চিকিৎসক নিয়োগে ২০১২ খ্রিস্টাব্দে স্থগিত পরিকল্পনা আদেশ বাতিল করে নিয়োগ বাস্তবায়ন করে সর্বত্র কর্মসংস্থান সৃষ্টি করা। বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কাউন্সিল অনতিবিলম্বে গঠন করতে হবে। জাতীয় বাজেটের স্বাস্থ্য খাতের বরাদ্দের ৩০% হোমিওপ্যাথিক/ ইউনানী/ আয়ুর্বেদিক শাখায় দিতে হবে। হোমিওপ্যাথিক হাসপাতল, রিচার্স সেন্টার স্থাপন ও অনুমোদনের ব্যবস্থা এবং আর্থিক বরাদ্ধ প্রদান করতে হবে। হোমিওপ্যাথিক ওষুধ শিল্প বিকাশের লক্ষ্যে দেশীয় ওষুধ কোম্পানিগুলোকে সার্বিক সহযোগিতা ও সহজ শর্তে ঋণ প্রদান করতে হবে। ড্রাগ লাইসেন্স (হোমিওপ্যাথিক) তৈরি করে আবেদন ও নবায়ন অনলাইন করার ব্যবস্থা করা। চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীদের শতভাগ বেতন ভাতা নিশ্চিত করতে হবে। প্রতিটি বিভাগে সরকারিভাবে ডিএইচএমএস ও বিএইচএমএস কলেজ ও হাসপাতাল স্থাপন করতে হবে।
এ সময় বক্তারা আরো বলেন, দাবীগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষা ও চিকিৎসা গবেষণার বিপ্লব রচিত হবে। স্বল্পমূল্যে সাধারণ মানুষ সুচিকিৎসা পাবেন। সফল হবে সকলের জন্য স্বাস্থ্য বাংলাদেশ সরকারের স্বাস্থ্য কমর্সূচী।
অন্যান্য সংগঠনগুলির মধ্যে একাত্মতা পোষণ করেন, স্টাডি গ্রুপ, হোমিওপ্যাথিক ঐক্য ফোরাম, কিশোরগঞ্জ হোমিওপ্যাথিক কল্যাণ ট্রাস্ট।