জনশুমারি ও গৃহগণনা-২০২২ উপলক্ষে শোভাযাত্রা -পূর্বকণ্ঠ
কিশোরগঞ্জে আজ ১৫ জুন বুধবার থেকে ২১ জুন পর্যন্ত শুরু হয়েছে জনশুমারি ও গৃহগণনা-২০২২। এ উপলক্ষে আজ সকালে জেলা শিল্পকলা প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রার প্রাক্কালে এ বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কর্মসূচীর প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক সাঈদ আহমেদ এবং সরকারি গুরুদয়াল কলেজের সহযোগী অধ্যাপক ও বিএনসিসির সহকারী কমান্ডার মো. আজহারুল ইসলাম। এরপর শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।