• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

# মোস্তাফিজ আমিন :-

আজ ১৫ জুন বুধবার ভৈরবে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে। সকাল ৯টায় পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু পৌর মাতৃসদনে এ কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় পৌরসভার প্রধান নির্বাহী মো. ফারুক হোসেন, পৌর স্বাস্থ্য পরিদর্শক নাছিমা বেগমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অপরদিকে উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সে নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এই কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. কিশোর কুমার ধরসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ভিটামিন এ শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব রোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়া ও হামের জটিলতা এবং মৃত্যু ঝুঁকি কমায়। তাই আপনার শিশুকে স্বাস্থ্য বিধি মেনে নিকটস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, এই কর্মসূচীর আওতায় উপজেলায় মোট ৫৪ হাজার ৭শ ৪২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৬ হাজার ১শ ৩৫ জন শিশুকে নীল ক্যাপসুল আর ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত ৪৮ হাজার ৬শ ৭জন শিশুকে খাওয়ানো হবে লাল ক্যাপসুল।
কর্মসূচী বাস্তবায়নে উপজেলার ৭টি ইউনিয়নের ২১টি ওয়ার্ডে ১৬৯টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কাজে ৩৫৮ জন কর্মী এবং ২৮ জন সুপারভাইজার নিয়োজিত আছেন। আর সার্বিক পর্যবেক্ষণে আছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. বুলবুল আহম্মদ।
এদিকে পৌরসভার ১২টি ওয়ার্ডে ৭৪টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন ১৪৮ জন কর্মী। পৌর স্বাস্থ্য পরিদর্শক নাছিমা বেগম থাকবেন সার্বিক পর্যবেক্ষণে। আজ বুধবার থেকে শুরু হওয়া এ কর্মসূচী চলবে আগামী ৪ দিন পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *