কিশোরগঞ্জে ১৫ থেকে ১৯ জুন ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে। আজ ১৫ জুন বুধবার সকাল ১০টায় জেলা শহরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে শিশুদের ক্যাপসুল খাইয়ে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার, জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. খায়রুল আমিন, ডেপুটি সিভিল সার্জন ডা. জহির আহমেদ তালুকদার প্রমুখ। কিশোরগঞ্জের ১৩ উপজেলায় ৪ লাখ ৯৯ হাজার ৭১৭ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে এক বছর বয়সী ৫৮ হাজার ৭৭৪ জন শিশু খাবে একটি করে নীল রঙের ক্যাপসুল। আর এক বছর থেকে ৫ বছর বয়সী ৪ লাখ ৪০ হাজার ৯৪৩ জন শিশু খাবে একটি করে লাল রঙের ক্যাপসুল।