• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপিত

# মোস্তাফিজ আমিন :-

ভৈরবে র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা, খাদ্য বিতরণ ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর মাধ্যমে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপিত হয়েছে। ১৪ জুন মঙ্গলবার বিভিন্ন স্বেচ্ছায় রক্তদাতা সংগঠনের উদ্যোগে এইসব কর্মসূচী পালিত হয়। এইসব কর্মসূচী থেকে লোকজনদের স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে নানা যুক্তি তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা।
বেলা সাড়ে ১১টার দিকে শহরের কমলপুর নিউ টাউন মোড় থেকে একটি র‌্যালি বের করে ব্লাড এসোসিয়েশন অব ভৈরব (বাব) এর নেতৃত্বে ১১টি সংগঠন। সংগঠনগুলি হলো সাঁকো, রক্তকোষ, ভৈরব ব্লাড ডোনেশন সোসাইটি, ভৈরব রক্তের বন্ধন ফাউন্ডেশন, জেএলটি রক্তের বন্ধন, ব্লাড ফাইটার্স, ব্লাড ফর লাইফ, রক্তঘর, ব্লাড ডোনেশন ক্লাব, ব্লাড ফর সাদেকপুর ও রক্ত প্রবাহ। র‌্যালিতে স্থানীয় বিভিন্ন হাসপাতালের চিকিৎসক-নার্সসহ সংগঠনগুলির দুই শতাধিক স্বেচ্ছাসেবীসহ অংশ নেন।
র‌্যালিটি ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড ও বঙ্গবন্ধু সরণি হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে। পরে পৌর চত্বরের সামনে শহীদ মিনার পাদদেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সারাদেশের রক্তদাতাদের আইডল ও সংগঠক মো. নজরুল ইসলাম, ব্লাড এসোসিয়েশনের উপদেষ্টা রকিবুল হাসান রিপন ও সমন্বয়ক রাজন আহমেদ (রিপু)।
পরে বঙ্গবন্ধু সরণির আনোয়ারা জেনারেল হাসপাতালের সামনে, কমলপুর মুসলিমের মোড়, নিউ টাউন মোড়, র‌্যাব অফিসের সামনে, উপজেলা পরিষদের সামনে, রেলওয়ে স্টেশন, ভৈরব পৌরসভা চত্বর, নিউ মার্কেট, মেঘনা নদীর তিন সেতুর নীচে ও চন্ডিবের পুরাতন ফেরিঘাটসহ ১১টি পয়েন্টে ১ হাজার ৮শ লোকের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এই কর্মসূচীটিতে সার্বিক সহায়তায় ছিলো উইমেন্স হেলথ কেয়ার হাসপাতাল, আল-মদিনা জেনারেল হাসপাতাল, মেডিল্যাব মেডিকেল কেয়ার, ন্যাশনাল হাসপাতাল, পদ্মা জেনারেল হাসপাতাল, হলিটাচ মেডিকেল কেয়ার সেন্টার ও নিউ ইজি ফ্যাশন।
অন্যদিকে কমলপুর ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকা থেকে দুপুর ১২টার দিকেত র‌্যালি বের করে রক্তসৈনিক নামের অপর একটি সংগঠন। র‌্যালিটি ঢাকা-সিলেট ও ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে হাইওয়ে থানা সংলগ্ন বেদেপল্লীতে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা, কেক কাটা ও ৩০টি বেদেপল্লীর শিশুদের মাঝে খাবার বিতরণ। এই অনুষ্ঠানে রক্ত সৈনিক সংগঠনের প্রতিষ্ঠাতা মো. নজরুল ইসলাম ও শামসুল হক বাদল, ব্লাড ফর ভৈরবের প্রতিষ্ঠাতা কায়সার হৃদয় সংগঠনের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *