• সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

কিশোরগঞ্জে আইন শৃংখলা কমিটির সভায় হাওর পর্যটনে নৌকা ভাড়া আর হোটেলের খাদ্যমূল্য নিয়ন্ত্রণের তাগিদ

বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম-পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে আইন শৃংখলা
কমিটির সভায় হাওর পর্যটনে
নৌকা ভাড়া আর হোটেলের
খাদ্যমূল্য নিয়ন্ত্রণের তাগিদ

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ জেলা আইন শৃংখলা কমিটির সভায় হাওরের পর্যটন সম্ভাবনাকে রক্ষার লক্ষ্যে নৌকা ভাড়া আর হোটেলের খাবারের মূল্য নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়াও হাওরের সুপ্রশস্ত রাস্তায় উচ্চ গতিতে মোটরসাইকেল চালনা নিয়ন্ত্রণের ওপরও জোর দেয়া হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে সভার শুরুতেই সদ্যপ্রয়াত পাবলিক প্রসিকিউটর জেলা আইন শৃংখলা কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট শাহ আজিজুল হকের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানমের সঞ্চালনায় আজ ১২ জুন রোববার সকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়ায় তাকে সভার পক্ষ থেকে অভিনন্দন জনানো হয়। তিনি জেলার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একজন সফল কর্মকর্তা বলেও সকল বক্তা উল্লেখ করেন। এর জবাবে পুলিশ সুপার সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবার সহযোগিতায় জেলার আইন শৃংখলা পরিস্থিতি ভাল আছে। তিনি আরও কিছুদিন এ জেলায় দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোণা অঞ্চলের বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্ণেল জাকারিয়া, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, ইটনা উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, কটিয়াদী উপজেলা চেয়ারম্যান ডা. মুশতাকুর রহমান, মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান খান, মহিলা অধিপ্তরের উপ-পরিচালক মামুন-অর রশিদ, জেল সুপার মো. বজলুর রশিদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, হোসেনপুর পৌরসভার মেয়র আব্দুল কাইয়ুম খোকন, জেলা চেম্বারের সভাপতি মুজিবুর রহমান বেলাল, উইমেন চেম্বারের সভাপতি ফাতেমা জোহরা প্রমুখ।
সভায় হাওরের পর্যটন সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে নৌকা ভাড়ার হার নির্ধরণের জন্য সভাপতি হাওরের সংশ্লিষ্টদের আহবান জানিয়েছেন। সেই সঙ্গে হোটেলের খাবারের অত্যধিক দাম রাখায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এভাবে অস্বাভাবিক দাম রাখলে এক সময় পর্যটকরা হাওর এলাকা থেকে মুখ ফিরিয়ে নেবেন। পর্যটন সম্ভাবনা বিনষ্ট হবে। হাওরের জীববৈচিত্র্য রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনার ওপরও তিনি আলোকপাত করেন। হাওরের রাস্তায় কিশোর ও তরুণরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালায়। এতে মারাত্মক দুর্ঘটনাও ঘটে। ফলে এ ব্যাপারে স্থানীয় প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়ে বলা হয়েছে, প্রয়োজনে তাদেরকে জরিমানার আওতায় আনতে হবে। এছাড়াও হাওরের বিস্তীর্ণ জলপথ ব্যবহার করে মাদক ব্যবসায়ীরা যেন অবাধে মাদক পাচার করতে না পরে, সেদিকে নজর রাখার জন্যও আইন শৃংখলা বাহিনীর প্রতি সভাপতি আহবান জানিয়েছেন। আসন্ন ঈদুল আযহা সফলভাবে সম্পন্ন করা এবং ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আয়োজিত সকল অনুষ্ঠান যেন শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, সে ব্যাপারেও সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সভাপতি আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *