• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

পাকুন্দিয়ায় মায়ের সঙ্গে অভিমান করে চেয়ারম্যান পুত্রের আত্মহত্যা

# রাজন সরকার, প্রতিনিধি (কিশেরগঞ্জ) পাকুন্দিয়া :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৯নং চণ্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামছুদ্দিনের পুত্র মো. আরমান (১৫) মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে। ১০ জুন শুক্রবার দুপুরে উপজেলার চণ্ডিপাশা গ্রামে এ ঘটনাটি ঘটে। সে কোদালিয়া শহর উল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, একই এলাকার এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আরমানের। সেই মেয়েকে বিয়ে করতে আরমান তার মাকে বলে। ছেলে-মেয়ে উভয়ের নাবালক হওয়ায় বিয়েতে রাজি হয়নি মা। এ সময় মা তাদের প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেন। এনিয়ে মায়ের সঙ্গে অভিমান করে গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে আত্মহত্যা করে আরমান। দীর্ঘক্ষণ ছেলে ঘর থেকে বের না হওয়ায় মা ডাকাডাকির একপর্যায়ে এলাকাবাসীকে নিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে মৃত অবস্থায় দেখতে পান।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *