কিশোরগঞ্জের হোসেনপুরে গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, ময়মনসিংহের নান্দাইল উপজেলার দক্ষিণ জাহাঙ্গীরপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র গাঁজা সম্রাট বিপুল মিয়া ও কিশোরগঞ্জের হোসেনপুর পৌর এলাকার ঢেকিয়া গ্রামের মৃত খুরশিদ মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী খলিলুর রহমান। পুলিশ তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা ও ৬টি গাঁজার গাছ উদ্ধার করে।
জানতে চাইলে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদ আলম বলেন, এব্যাপারে হোসেনপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।