• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে বাসদের পথসভা মানববন্ধন

বক্তব্য রাখছেন জেলা বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক আলাল মিয়া -পূর্বকণ্ঠ

দ্রব্যমূল্যের উর্ধগতির
প্রতিবাদে বাসদের
পথসভা মানববন্ধন

# নিজস্ব প্রতিবেদক :-

ক্রমাগত দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা বাসদ (মার্কসবাদী) মানববন্ধন ও পথসভা করেছে। আজ ১০ জুন শুক্রবার সন্ধ্যায় হোসেনপুর-গোবিন্দপুর সড়কে এ কর্মসূচী পালন করা হয়। জেলা কমিটির নেতা জমির বেপারির সভাপতিত্বে পথসভায় জেলা সমন্বয়ক মো. আলাল মিয়া ও কৃষক সংগঠন নেতা রিটন মিয়া বক্তব্য রাখেন। তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আজ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। প্রতিটি পণ্যের দাম আজ উর্ধমুখি। শ্রমজীবী দরিদ্র মানুষেরা আজ পরিবারের চাহিদা পূরণ করতে পারছে না। সাধারণ মানুষের আয় বাড়ছে না, বরং কমছে। এর বিপরীতে জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়ে গেছে। আজ নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো দরিদ্র হবে, আর দরিদ্র মানুষেরা দিন দিন হতদরিদ্র হয়ে যাবে। বক্তাগণ অবিলম্বে নিত্য ব্যবহার্য সামগ্রির দাম কমানোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *