• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

গাছপাকা আম বোঝাতে গুঁজে দেয়া হয়েছে কাঁচা ডালপাতা

আমের ফাঁকে ফাঁকে আমের তাজা ডালপাতা গুঁজে রাখা হয়েছে -পূর্বকণ্ঠ

গাছপাকা আম বোঝাতে গুঁজে
দেয়া হয়েছে কাঁচা ডালপাতা

# মোস্তফা কামাল :-

এখন আমের মৌসুম। এসময় কিশোরগঞ্জে সাধারণত স্থানীয় জাতের আমের ভরা মৌসুম থাকে। আর উত্তরবঙ্গের আম কেবল আসতে শুরু করে। তবে অনেক দোকানেই এসময় অপরিণত আম পাওয়া যায়। দোকানের পাশাপাশি ভ্যানে করেও ভ্রাম্যমাণ আম বিক্রেতাদের আম বিক্রি করতে দেখা যায়। স্থায়ী দোকানের বাইরে ভোক্তারা সাধারণত এসব ভ্যানের আমের মান নিয়ে তেমন ভরসা পান না।
জেলা শহরের বিভিন্ন জায়গায় দেখা গেছে ভ্রাম্যমাণ আম ব্যবসায়ীরা ভ্যানে করে আম বিক্রি করছেন। আমের রং বেশ সুন্দর, বাইরে থেকে গন্ধও আছে বেশ। কিন্তু রং আর গন্ধ ভাল হলেও প্রায়শই এগুলি বেশ অপরিণত দেখা যায়। খেতে মিষ্টি হয় না, বেশ পানসে মনে হয়। তখন স্বভাবতই ভোক্তারা রাসায়নিক প্রয়োগে এসব আম পাকানো হয়েছে বলে ধরে নেন। ভ্যানের আমগুলোতে ছড়িয়ে ছিটিয়ে আছে তাজা আমপাতা আর কচি ডাল। বোঝানোর চেষ্টা করা হয়, এগুলি অপরিণত আম নয়, বরং গাছপাকা আম। পাকা আমগুলো গাছ থেকে ডালসহ সদ্য পেরে আনা হয়েছে। আসলে আমের ফাঁকে ফাঁকে তাজা আমপাতা আর কচি কচি ডাল গুঁজে রাখা হয়েছে। কোনটাই আমের সঙ্গে লাগানো নেই। এর ফলে ভোক্তাদের সন্দেহ আরও পোক্ত হয় যে, এগুলি গাছপাকা নয়। রাসায়নিকে পাকানো হয়েছে। শহরের ঈশাখাঁ সড়কে দেখা গেছে এরকমই দু’জন ভ্রাম্যমাণ আম ব্যবসায়ী ভ্যানে করে আম বিক্রি করছেন। একটি ভ্যানে রাখা আমগুলোর নাম বলা হচ্ছে ‘ঝিনুক’। এর কেজি প্রতি দাম চাওয়া হচ্ছে ১২০ টাকা। আরেকটি ভ্যানে রাখা আমের নাম বলা হচ্ছে ‘গোবিন্দভোগ’। আবার ‘রত্না’ নামও বলা হচ্ছে। এর দাম চাওয়া হচ্ছে ৬০ টাকা কেজি। তবে ভোক্তাদের তেমন আগ্রহ দেখা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *