• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে বধ্যভূমির ওপর পরিবেশ থিয়েটার শিল্পীদের মাঝে সনদ বিতরণ

পরিবেশ থিয়েটারের এক শিল্পীর হাতে সনদ তুলে দেয়া হচ্ছে -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে বধ্যভূমির ওপর
পরিবেশ থিয়েটার শিল্পীদের
মাঝে সনদ বিতরণ

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে একাত্তরের গণহত্যা ও বধ্যভূমির ওপর ‘বড়ইতলা ট্র্যাজেডি’ নামে মঞ্চায়িত পরিবেশ থিয়েটারের শিল্পী ও কলাকুশলীদের মাঝে সনদ ও পোস্টার বিতরণ করা হয়েছে। একাত্তরের ১৩ অক্টোবর সদর উপজেলার বড়ইতলা এলাকায় পাকিস্তানি হানাদার ও এদেশীয় দোসররা ৩৬৫ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করেছিল। এরকম দেশের ৬৪ জেলাতেই গণহত্যা হয়েছে, বধ্যভূমি রয়েছে। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ৬৪ জেলাতেই একটি করে বধ্যভূমি নিয়ে পরিবেশ থিয়েটার মঞ্চায়িত হচ্ছে। কিশোরগঞ্জের বড়ইতলা বধ্যভূমিতে ‘বড়ইতলা ট্র্যাজেডি’ মঞ্চস্থ হয় গত ১৫ মার্চ। থিয়েটারের রচয়িতা ও নির্দেশক ছিলেন আকতারুজ্জামান, আর সমন্বয়কারী ছিলেন কিশোরগঞ্জের একতা নাট্যগোষ্ঠীর পরিচালক বাবু মানস কর।
আজ ৪ জুন শনিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে থিয়েটারের ৯০ জন কলাকুশলির মাঝে সনদ ও থিয়েটারের থিম নিয়ে তৈরি করা পোস্টার বিতরণ করা হয়। এসময় মানস করের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন থিয়েটারের রচয়িতা ও নির্দেশক আকতারুজ্জামান, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক জাহাঙ্গীর আলম জাহান, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, অভিনয় শিল্পী হাবিবুর রহমান দুলাল, হেলাল উদ্দিন বাবুল ও আব্দুস সাত্তার। এছাড়া ঢাকা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা নির্বাহী আলী আহমেদ মুকুল মোবাইল ফোন বার্তায় এখানকার সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। সকল বক্তাই গণহত্যা ও বধ্যভূমি নিয়ে পরিবেশ থিয়েটারের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, এ ধরনের থিয়েটার দেশব্যাপী বছরের বিভিন্ন সময় মঞ্চায়িত হওয়া দরকার। তাহলে মানুষের মনে একাত্তরের চেতনা সবসময় যেমন শানিত থাকবে, নতুন প্রজন্মও এই চেতনায় গড়ে উঠবে। তারা একাত্তরের আত্মত্যাগ অনুধাবন করতে সক্ষম হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *