• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

তাড়াইলে বেড়েই চলেছে গরু চোরের তাণ্ডব

# জোবায়ের হোসেন খান, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বিভিন্ন গ্রামে গরু চুরির ঘটনা বেড়েই চলেছে। ভূক্তভোগীরাসহ স্থানীয়রা এই বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।
গেলো মাসের ৬ মে দিবাগত রাত ১টার পর উপজেলার ধলা ইউনিয়নের আজবপুর গ্রামের কাছুম আলী ভূঁইয়ার ছেলে কৃষক আবদুল আহাদের গোয়াল ঘর থেকে কে বা কারা ৪টি দেশি জাতের গাভী চুরি করে নিয়ে যায়। ভোররাতে সাড়ে ৫টার দিকে আহাদ নিজ গোয়ালে গরু দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন। আশেপাশের বাড়ি-ঘরের লোকজন আহাদের ডাক চিৎকারে গরু খোঁজতে বেরিয়ে পড়লে বাড়ির অদুরে খোলা মাঠে ১টি গরু পাওয়া গেলেও বাকি ৩টি গরুর কোনও হদিস পাচ্ছিলেন না। এ ব্যাপারে আবুল আহাদ বাদী হয়ে পার্শ্ববর্তী কলুমা গ্রামের আবদুল বারিকের ছেলে নজরুল ইসলামকে (৪০)সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে বিগত ১৪ মে তাড়াইল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন অভিযোগটি আমলে নিয়ে মামলাটি তদন্তের জন্য উপ-পরিদর্শক মিজানুর রহমানকে নির্দেশ প্রদান করে গত ১৪ মে এফআইআর করেন। যাহার নম্বর ০৯। ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোড।
ওই অভিযোগ থেকে জানা গেছে, আবদুল আহাদের চুরি যাওয়া গরু টাকার বিনিময়ে সন্ধান ও ফেরত দেয়ার জন্য ভূক্তভোগী আবদুল আহাদের ভাগিনা নাজমুলের সাথে মোবাইলে কথা বলে। টাকা দিতে স্থান ও সময় নির্ধারণ করার পর নাজমুল গোপনে তাড়াইল থানার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমানকে সাথে নিয়ে উপজেলার জাওয়ার বাজারে নজরুলকে টাকা দেয়ার সময় হাতেনাতে আটক করে।
নজরুলকে চুরির অভিযোগে আটকের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। বিগত ২৬ মে তাড়াইল থানা পুলিশ নাজরুলকে একদিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে তার সহযোগী হিসেবে আরও ৮ জনের নাম উল্লেখ করলে তাড়াইল থানা পুলিশ আজবপুর গ্রামের আবদুর রশিদ ভূইয়ার ছেলে মুর্শিদ মিয়া (৩৫) কে আটক করলেও বাকিরা গা ঢাকা দেয়।
২ জুন বৃহস্পতিবার সরেজমিনে এলাকায় খবর নিতে গেলে ভূক্তভোগী আহাদ নিজে এবং স্থানীয়রা অভিযোগ করেন, ঘটনা ভিন্নখাতে নেয়ার জন্য এলাকার বৃদ্ধ প্রতিবন্ধী ও সমাজে ভালো মানুষ নামে পরিচিত ৩ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করছেন ওই মামলার তদন্তকারী কর্মকর্তা। অথচ বাদী আহাদ তাদের নামে কোনও অভিযোগ দেয়নি এমনকি রিমান্ডে আনা নজরুল নিজেও তাদের নাম বলেনি। দ্রুত চোর ধরে আইনের আওতায় আনা এবং গরু উদ্ধার করে আহাদকে ফেরত প্রদানের জন্য এলাকাবাসী মিছিল করেন।
এ ব্যাপারে তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, দ্রুত আসামিদের ধরে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে এবং চুরি যাওয়া গরুগুলি যেভাবেই হোক আমরা উদ্ধার করার ব্যাবস্থা করছি।
২ মে বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে এএসপি সার্কেল (করিমগঞ্জ) ফতেখারুজ্জামানের সাথে কথা হলে তিনি বলেন, ঘটনাটি আমি শুনেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশা করি অচিরেই গরু উদ্ধারসহ বাকি আসামিরা ধরা পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *