• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:২০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

তাড়াইলে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে অবহিতকরণ সভা

জোবায়ের হোসেন খান, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের তাড়াইলে ভূমি সেবা সপ্তাহ- ২০২২ উপলক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। অবহিতকরণ সভায় সহকারী কমিশনার (ভূমি) মনোনীতা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমিন।
২২ মে রোববার বেলা ১১টার দিকে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে গণমাধ্যম কর্মীদের সাথে অবহিতকরণ সভার এক পর্যায়ে প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অবহিতকরণ সভার প্রশ্ন-উত্তর পর্বে তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মুকুট রঞ্জন দাস অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে, উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমিন বলেন আমাদের এসি ল্যান্ড এতদিন ছিল না। এখন উনি এসেছেন খুব শীঘ্রই আমরা প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিব।
অবহিতকরণ সভায় উপজেলা ভূমি অফিসের নাজির আব্দুল মমিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন, রবীন্দ্র সরকার ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *