• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:২১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

তাড়াইলে ছাত্রলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

জোবায়ের হোসেন খান, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের তাড়াইলে ছাত্রলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোল্লা সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ উমান খান এর সঞ্চালনায় তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই কর্মী সমাবেশ হয়।
২০ মে শুক্রবার বিকাল ৪টায় ছাত্রলীগের পদ প্রত্যাশী নেতা কর্মীদের উপস্থিতিতে তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ মুখরিত হয়ে উঠে। এই কর্মী সমাবেশে তাড়াইল উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা আজিজুল হক ভূইয়া, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী, সাংগঠনিক সম্পাদক আফরোজ আলম ঝিনুকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় আঠার বছর যাবত ছাত্রলীগের তাড়াইল উপজেলা কমিটি নেই। এই কর্মী সমাবেশের মাধ্যমে তাড়াইল উপজেলা ছাত্রলীগ প্রাণ ফিরে পেয়েছে। কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ ১০ মে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মী সভা আহ্বান করে। তাছাড়াও এই প্রেস বিজ্ঞপ্তিতে নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে তাড়াইল উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীদের নিকট হতে জীবন বৃত্তান্ত আহ্বান করা হয়।
এই সময় তাড়াইল উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা আজিজুল হক ভূইয়া মোতাহার বলেন, রাজাকার এর কোন বংশধর যাতে তাড়াইল উপজেলা কমিটিতে স্থান না পায় এই বিষয়ে জেলা ছাত্রলীগকে সতর্ক করেন।
তাছাড়াও এই সময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন সিরাজী, হুমায়ুন কবির, কবির মিয়া, জুটন মোড়ল, শাওন, হৃদয় প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *