• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

গ্রাম বাংলার ঐতিহ্য মহিষের গাড়ি আজ প্রায় বিলুপ্ত

জোবায়ের হোসেন খান, তাড়াইল, (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

আধুনিকতার ছোয়ায় বিলুপ্তির পথে আজ গ্রাম বাংলার ঐতিহ্য মহিষের গাড়ি। এখন আর মাঠে ঘাটে শোনা যায় না গাড়িয়ালের কণ্ঠে ভাটিয়ালি সুরে আব্বাস উদ্দিন এর সেই বিখ্যাত গান “ওকি গাড়িয়াল ভাই..”। আজ বিজ্ঞানের আবিষ্কার বিভিন্ন যানের কাছে হাজার হাজার বছরের পুরনো বাংলার ঐতিহ্য মহিষের গাড়ি হার মেনেছে। সাধারণত বৈশাখ মাসে জমি থেকে ধান আনার কাজে মহিষের গাড়ি ও গরুর গাড়ি ব্যবহার করা হত। কিশোরগঞ্জের তাড়াইলে বিলুপ্ত প্রায় এই মহিষের গাড়ির হঠাৎ দেখা মিলে। তাড়াইল উপজেলার মাখনারবন্দ থেকে হাছলা রোডে গাড়িয়ালদের সাথে দেখা হয়। তখন গাড়িয়ালরা ধান নিয়ে যাওয়ার কাজে ব্যস্ত। এরই ফাকে আলাপচারিতায় জানা যায় যে, গাড়িয়ালরা কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নানশ্রী গ্রামের বাসিন্দা। গাড়ি ও মহিষগুলো তাদের নিজস্ব। ১০% ধানের কমিশনে তারা জমি থেকে কাটা ধান বাড়িতে পৌঁছে দেয়। একটা গাড়ি সারাদিনে ৪/৫ মণ ধান আয় করতে পারে। মহিষের খাবার ও আনুষাঙ্গিক খরচ বাদে খুব একটা টাকা থাকে না। তাই অনেকেই এই পেশা ছেড়ে দিচ্ছে। একসময় গ্রামের মানুষের বিশেষ করে ভাটি অঞ্চলের লোকদের চলাচলের বাহন ছিল, গরুর গাড়ি ও মহিষের গাড়ি।
বাংলার এই ঐতিহ্য মহিষের গাড়ি টিকিয়ে রাখার জন্য অচিরেই সরকারের উদ্যোগ নেওয়া উচিৎ বলে বিশিষ্টজনেরা মনে করেন। অন্যথায় এই মহিষের গাড়ি দেখতে আমাদের জাদুঘরে যেতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *