• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:২১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

তাড়াইলে দীর্ঘ ১৮ বছর পর ছাত্রলীগের কমিটি গঠনের হাতছানি

জোবায়ের হোসেন খান, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় দীর্ঘ প্রায় ১৮ বছর যাবত ছাত্রলীগের কমিটি নেই। সম্প্রতি তাড়াইল উপজেলায় নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ এক কর্মী সভার ডাক দিয়েছে। যার মাধ্যমে তাড়াইল উপজেলা ছাত্রলীগের মাঝে আশার সঞ্চার হয়েছে। সকলেই আশাবাদী খুব শীঘ্রই তাড়াইল উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন হবে। কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মী সভা আহ্বান এর বিষয়টি নিশ্চিত করা গিয়েছে। তাছাড়াও এই প্রেস বিজ্ঞপ্তিতে নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে তাড়াইল উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীদের নিকট হতে জীবন বৃত্তান্ত আহ্বান করা হয়েছে। আগামী ২০ মে তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ছাত্রলীগের কর্মী সমাবেশে জীবন বৃত্তান্ত জমা নেওয়া হবে।
উল্লেখ্য, বিগত রমজান মাসে ছাত্রলীগের নেতাকর্মীরা ও বর্তমান পদ বঞ্চিত ছাত্রলীগের নেতাকর্মীরা যৌথভাবে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন। এই ইফতার মাহফিলে ছাত্রলীগ নেতা জুটন মোড়ল, কবির মিয়া, তামিম বিল্লাহসহ বেশ কয়েকজন নেতা তাড়াইল উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের দাবী জানান অন্যথায় ছাত্রলীগ থেকে পদত্যাগ করবেন বলে ঘোষণা দেন। এই ইফতার মাহফিলে জেলা ছাত্রলীগের সভাপতি মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ উমান খান উপস্থিত থাকার কথা থাকলেও তারা উপস্থিত থাকেননি।
তাড়াইল উপজেলা ছাত্রলীগ নেতা ইসমাইল সিরাজী জানান, আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই জেলা ছাত্রলীগের সভাপতি সুমন ভাই ও সাধারণ সম্পাদক ওমান ভাইকে এরকম একটি কর্মী সমাবেশের আয়োজন করায়। এই কর্মী সমাবেশের মাধ্যমে তাড়াইল উপজেলা ছাত্রলীগ প্রাণ ফিরে পাবে। দোয়া চাই আমি যেন সুমন ভাই ও ওমান ভাইয়ের সৈনিক হয়ে ছাত্রলীগের জন্য কাজ করে যেতে পারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *