• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:২০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

তাড়াইলে কোর্টের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলণ

জোবায়ের হোসেন খান, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের তাড়াইলে আদালতের নির্দেশে চার মাস ১০ দিন পর কবর থেকে লাশ উত্তোলণ করা হয়েছে। তাড়াইলে মুড়াকান্দি গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোনীতা দাস এর উপস্থিতিতে মৃত শামছুদ্দিন (৬৫) এর লাশ উত্তোলণ করা হয়।
১০ মে মঙ্গলবার তাড়াইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ও তার সোঙ্গীয় ফোর্সসহ সকালে মুড়াকান্দি কবরস্থান থেকে এ লাশ উত্তোলণ করেন। লাশ উত্তোলণের পর লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়। তারপর আদালতের নির্দেশনা মোতাবেক লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়।
এজাহার সূত্রে জানা যায় যে, বিগত ৩১ ডিসেম্বর ২০২১ মুড়া কান্দি ঈদগাহ মাঠ সংলগ্ন বাদীর দোকানের সামনে বাদীর পিতা মৃত শামছুদ্দিন (৬৫) কে আসামিগণ মারধর করে। এই মারধরের কারণে শামছুদ্দিন মারা যায়।
তাড়াইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশে মঙ্গলবার আমরা কবর থেকে মৃত শামছুদ্দিন (৬৫) লাশ উত্তোলন করেছি। বর্তমানে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *