• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

তাড়াইলে ছাত্রলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো. জোবায়ের হোসেন খান, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের তাড়াইলে বাংলাদেশ ছাত্রলীগ উপজেলা শাখার সাবেক ও বর্তমান নেতা কর্মীবৃন্দের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাড়াইল উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ফিরোজ হোসাইন আহম্মদের সভাপতিত্বে অত্র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
৩০ এপ্রিল শনিবার তাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সদস্য আলহাজ্ব ব্যারিস্টার গোলাম কবির ভূইয়া পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানে দ্রুত কমিটি গঠন করার দাবী জানান ছাত্রলীগের নেতা কর্মীরা। তাছাড়াও ছাত্রনেতারা বলেন, আগামী ঈদুল আযহার পূর্বে তাড়াইল উপজেলা কমিটি গঠন করা না হলে ছাত্রলীগ থেকে সবাই পদত্যাগ করবেন।
উল্লেখ্য, বিগত ২০০৪ সালে সর্বশেষ তাড়াইল উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আজিজুল হক ভূঁইয়া মোতাহার, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন লাকী, তাড়াইল উপজেলা যুবলীগ সহ-সভাপতি গোলাম মোস্তফা, তাড়াইল উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি অপূর্ব, সাবেক সভাপতি ফিরোজ হোসাইন, সাবেক সহ-সভাপতি আফরোজ আলম ঝিনুক, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম, ওয়ালী নেওয়াজ খান কলেজের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক মো. জোবায়ের হোসেন খান, তাড়াইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক আবুল বাশার, যুগ্ম-আহ্বায়ক খোকন ভূঁইয়া, জেলা ছাত্রলীগ সাবেক সহ-সম্পাদক জুটন মোড়ল, সাবেক সহ-সভাপতি ফখরুল আলম মুক্তা, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আহম্মদ উদ্দিন হৃদয়, যুগ্ম-আহ্বায়ক শাওন, তাড়াইল উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বুলবুল আহমেদ ভূঁইয়া, হূমায়ুন কবির, তামিম বিল্লাহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *