ভৈরবে সাড়ে ৭৯ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। আজ ৩০ এপ্রিল শনিবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে নাটালের মোড়ে অভিযান চালিয়ে সাড়ে ৭৯ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার চিলোকুট এলাকার মৃত উমর আলীর ছেলে ইমাম (৪৭)।
র্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার ভোর ৪টা ৫০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে নাটালের মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশী করে প্রাইভেটকারে থাকা সাড়ে ৭৯ কেজি গাঁজা, মাদক বিক্রির ১ হাজার টাকা জব্দ করা হয়। মাদক ব্যবসায়ী ইমাম দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিক্রির কথা স্বীকার করেছে। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।