• রবিবার, ০৩ মে ২০২৬, ১১:২৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কাকলি খেলাঘরের উদ্যোগে ছিন্নমূল শিশুদের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ

# নিজস্ব প্রতিবেদক :-

শিশু সংগঠন কাকলি খেলাঘরের উদ্যোগে ছিন্নমূল শিশু ও অসহায় নারী পুরুষের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ করা হয়। ২৯ এপ্রিল শুক্রবার বিকেলে ভৈরব শহরের চন্ডিবেরস্থ কাকলি খেলাঘর কার্যালয় প্রাঙ্গণে ছিন্নমূল শিশু ও অসহায় মানুষের হাতে নতুন জামা কাপড় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা সোলায়মান। এসময় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় খেলাঘর কার্যনির্বাহী পরিষদের সদস্য ও রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিশু সংগঠক শরীফ উদ্দিন আহমেদ, বিশিষ্ট লেখক অধ্যাপক মো. শহীদুল্লাহ, প্রভাষক সজল দেবনাথ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা সম্পাদিকা শাহীন সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাকলি খেলাঘরের সভাপতি সাংবাদিক সত্যজিৎ দাস ধ্রুব।
অনুষ্ঠান পরিচালনা করেন কাকলি খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম রিপন ও সহকারী সাংস্কৃতিক সম্পাদক মোবাশ্বিরা রহমান প্রীতি। এসময় ঈদের নতুন জামা হাতে পেয়ে আনন্দে মেতে উঠে ছিন্নমূল শিশুরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *