ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে নাটাল টোল প্লাজা এলাকায় পথচারী ও গাড়ি চালকদের মাঝে ইফতার বিতরণ করেন স্বেচ্ছায় রক্তদাতা সংগঠনের সদস্যরা।
২৯ এপ্রিল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় ব্লাড ফর ভৈরব রক্তদাতা সংগঠনের উপদেষ্ঠা মাল্টা প্রবাসী সুহাইল খানের অর্থায়নে দুই শতাধিক পথচারীর হাতে ইফতারের প্যাকেট তুলে দেন ওই সংগঠনের প্রতিষ্ঠাতা কায়সার হৃদয়, পরিচালক সজীব আহমেদ ও হৃদয় রহমানসহ অন্যান্য সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন, রক্ত সৈনিক সামসুল হক বাদল, রক্ত সৈনিক নজরুল ইসলাম, জিটিভির ভৈরব প্রতিনিধি এম এ হালিম, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির যুগ্ম সম্পাদক এবং দৈনিক নয়া শতাব্দীর ভৈরব প্রতিনিধি এম আর রুবেল, অর্থ সম্পাদক ও সাপ্তাহিক অবলম্বন পত্রিকার বার্তা সম্পাদক শামীম আহমেদ, মোহনা টিভির ভৈরব প্রতিনিধি মো. জামাল মিয়া প্রমুখ।
ইফতারের আগে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মরহুম খলিলুর রহমান লিমনসহ সকল কবরবাসীর রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।