• রবিবার, ০৩ মে ২০২৬, ১১:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

হত দিরদ্র ২৬ পরিবারের মাঝে ছাগল বিতরণ

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব হতদরিদ্রের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। আজ ২৯ এপ্রিল শুক্রবার উপজেলা পরিষদ চত্বরে এই ছাগল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, মৎস কর্মকর্তা লতিফুর রহমান, প্রকৌশলী আবুল হাসনাত মহিউদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী মাসুদ রেজা, নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা প্রমুখ।
জানা যায়, ভৈরব উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র ২৬ জনের প্রত্যেককে একটি করে ছাগল বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের এডিপি’র অর্থায়নে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়ার পক্ষ থেকে এই ছাগল বিতরণ করা হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান সবুজ বলেন, করোনায় বাংলাদেশের মানুষের ব্যপক ক্ষতি হয়েছে। শুরু থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ক্ষতি কাটিয়ে উঠতে হত-দরিদ্র পরিবারকে বিভিন্ন ভাবে সহযোগীতা করে যাচ্ছেন। সরকারের এই সহায়তার অংশ হিসেবে ভৈরবের ক্ষতিগ্রস্ত ২৬টি পরিবারের মাঝে প্রত্যেককে একটি করে ছাগল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরো হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *