• সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কটিয়াদীর সংস্কৃতিসেবী সামছুজ্জামান সেলিম আর নেই

কটিয়াদীর সংস্কৃতিসেবী
সামছুজ্জামান সেলিম
আর নেই

# নিজস্ব প্রতিবেদক :-

কটিয়াদী আব্দুল মান্নান মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও কটিয়াদী উপজেলা শিল্পকলা একাডেমির সদস্যসচিব, বিশিষ্ট আবৃত্তিকার সামছুজ্জামান সেলিম (৫৪) আর নেই (ইন্নালিল্লহি…রাজিউন)। তিনি আজ ২৯ এপ্রিল শুক্রবার সকাল ৮টার দিকে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি পেটে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করলে তাকে প্রথমে কটিয়ায়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হয়েছিল। আজ বাদ আসর কটিয়াদী থানা সংলগ্ন মসজিদে জানাজা শেষে উপজেলা সদরের গোরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি কটিয়াদী পুরানবাজারের বাসিন্দা হলেও পৈত্রিক বাড়ি পার্শ্ববর্তী নরসিংদীর মনোহরদী উপজেলার চরমান্দালিয়া এলাকায়। তিনি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তার মৃত্যুতে কটিয়াদীতে শোকের ছাড়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *