• সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জে সয়াবিন উধাও, বিপদে পড়েছেন ভোক্তারা

কিশোরগঞ্জে সয়াবিন উধাও
বিপদে পড়েছেন ভোক্তারা

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের বাজার থেকে সয়াবিন তেল উধাও। কোথাও মিলছে না প্যাকেটজাত বা বোতলজাত তেল কোনটাই। শহরের নিউটাউন এলাকার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু জানিয়েছেন, তিনি দু’দিন আগে বাজারে গিয়ে কেবল প্যাকেটজাত তেল পেয়েছেন ১৮০ টাকা লিটার দামে। তখন কোন দোকানেই তিনি বোতলজাত তেল পাননি। আবার অনেক দোকানে প্যাকেটজাত বা বোতলজাত, কোন তেলই নেই। এদিকে শহরের গৌরাঙ্গবাজার এলাকার এক ব্যাগ ব্যবসায়ী আনিসুর রহমান জানিয়েছেন, তিনি বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বাজার তন্ন তন্ন করে খুঁজেও কোথাও কোন তেলই পাননি। ফলে বাসার রান্নবান্না বন্ধ হওয়ার উপক্রম। বিভিন্ন খুচরা দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, তাদেরকে কোন পাইকারী ব্যবসায়ী বা এজেন্টই তেল দিচ্ছেন না। যে কারণে তাদের দোকানে কোন তেল নেই। রমজানে বাসাবাড়িতে তেলের ব্যবহার বেশি হয়। তিনদিন পর ঈদুল ফিতর। ঈদেও তেলের প্রয়োজন। কিন্তু কিশোরগঞ্জে তেলের জন্য চলছে হাহাকার। অনেক ভোক্তা মনে করেন, এসব মজুতদারি বা কারসাজির বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা দরকার এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা দরকার, যেন ভবিষ্যতে কেউ ভোক্তাদের এভাবে জিম্মি করতে সাহস না করেন।
এদিকে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জেলা কৃষি বিপনন কর্মকর্তা (বাজার কর্মকর্তা) শিখা বেগম জানিয়েছেন, কিশোরগঞ্জের বড় ব্যবসায়ীরা তাকে জানিয়েছেন, তাদেরকে আমদানিকারকরা তেল দিচ্ছেন না। আবার দামও বেশি রাখছেন। যে কারণে তেলের সঙ্কট। আবার কোন কোন ব্যবসায়ী তাকে ধারণা দিয়েছেন, বাজারে খোলা তেলের সঙ্কট হওয়ার কথা নয়। কারও কারও কাছে তেল আছে, কিন্তু বিক্রি করছেন না। আবার কেউ কেউ জানিয়েছেন, কিশোরগঞ্জের কোন কোন বড় ব্যবসায়ী সকাল বেলায় তেল বিক্রি করে দেন। পরে আর পাওয়া যায় না। এ ব্যাপারে আরও খোঁজখবর নেবেন বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *