“প্রবাসী ঐক্য বৃদ্ধি করি, সমৃদ্ধশালী দেশ গড়ি”-এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নে প্রতিষ্ঠিত সামাজিক ও অরাজনৈতিক সংগঠন “লক্ষ্মীপুর নামাকান্দা প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন” এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ২৮ এপ্রিল বৃহস্পতিবার বিকালে উপজেলার লক্ষ্মীপুর নামাকান্দা গেসুর মোড়ে সংগঠন কার্যালয়ের সামনে অসহায় নারী-পুরুষের মাঝে শাড়ী, লুঙ্গি, পাঞ্জাবি, সেমাই, চিনি ও কিচমিচ বিতরণ করেন সংগঠনের সহ-সভাপতি সৌদি প্রবাসী মো. ফরহাদ মিয়া। এসময় সংগঠনের সভাপতি দুবাই প্রবাসী মো. সেলিম মিয়ার ব্যক্তিগত তহবিল থেকে নগদ টাকা বিতরণ করেন তার স্ত্রী তাহমিনা আক্তার ও তাদের মেয়ে সারা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. মাইন উদ্দিন মেম্বার ও মো. মিলন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনের সভাপতি মো. সেলিম মিয়া বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য, আসুন বিবেককে জাগ্রত করি, অসহায়দের সাহায্য করি, বিপদে মানুষের পাশে দাঁড়াই।