• সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জে পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসে র‌্যালি আলোচনা সভা

বেলুন উড়িয়ে পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদ্বোধন হচ্ছে -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে পেশাগত
স্বাস্থ্য ও সেফটি দিবসে
র‌্যালি আলোচনা সভা

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ২৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা। এরপর একটি শোভাযাত্রা বের করা হয়। শেষে কালেক্টরেট সম্মেলন কক্ষে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক শাহ মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে ‘নিশ্চিত করি শোভন কর্মপরিবেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় শ্রম পরিদর্শক আব্দুল কাদির ভূঁইয়ার স্বাগত বক্তব্যের পর প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথি সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামসহ বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, জেলা চেম্বারের সিনিয়র সহ-সভাপতি হাফেজ খালেকুজ্জামান ও জেলা ব্র্যাক সমন্বয়ক শফিকুল ইসলাম।
বক্তাগণ বলেন, গৃহস্থালি কাজ, ইটভাটা, ওয়েল্ডিং কারখানা, নির্মাণ কাজ ও পোষাক কারখানাসহ প্রতিটি কর্মক্ষেত্রেই স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। প্রতিটি কর্মির ক্ষেত্রে এগুলি নিশ্চিত করতে পারলে উৎপাদন যেমন বাড়বে, রপ্তানি বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে। কারণ বিদেশী ক্রেতারা উৎপাদন পরিবেশ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেন। এসব মানদণ্ড নিশ্চিত না হলে পণ্য কিনতে চান না। তখন উৎপাদক এবং দেশ উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। দেশের অনেক কারখানায় অগ্নি নির্বাপনের ব্যবস্থা থাকে না, দুর্ঘটনা ঘটলে দ্রুত বের হওয়ার সুব্যবস্থা থাকে না। মর্মান্তিকভাবে অনেক শ্রমিককে প্রাণ দিতে হয়। এরকম ঘটনা বহু ঘটেছে। পরিস্থিতির কিছুটা উন্নত হলেও এখনও অনেক কারখানায় ত্রুটি রয়েছে। এগুলি দূর করার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকেই সচেতন হবার জন্য বক্তাগণ আহবান জানিয়েছেন। বিশেষ করে নারী কর্মিদের জন্য পৃথক স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থার ওপরও গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *