• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

জেলা প্রশাসক ও পুলিশ সুপার শোলাকিয়া ঈদগা পরিদর্শন করলেন

ঈদ প্রস্তুতি নিয়ে কথা বলছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার -পূর্বকণ্ঠ

জেলা প্রশাসক ও পুলিশ
সুপার শোলাকিয়া ঈদগা
পরিদর্শন করলেন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগা এবার ১৯৫তম ঈদুল ফিতরের বিশাল জামাতের জন্য প্রস্তুত হচ্ছে। মাঠের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এবং পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বুধবার (২৭ এপ্রিল) ঈদগায় যান। এসময় তারা মাঠে মুসল্লিদের দাঁড়ানোর জন্য কাতার চিহ্নিতকরণ রেখা তৈরি, প্রয়োজনীয় চুনকাম ও রংয়ের কাজ, মাইক স্থাপন, ওয়াচ টাওয়ার নির্মাণ, সিসি ক্যামেরা স্থাপন, পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েনসহ সামগ্রিক বিষয়ে ধারণা দেন। মুসল্লিদের চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা পার হয়ে মাঠে ঢুকতে হবে। থাকবে মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে। ঈদের দিন দূরবর্তী মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ভৈরব ও ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত বিশেষ ট্রেন সার্ভিস থাকবে বলেও জেলা প্রশাসক জানিয়েছেন। দেশের নানা অঞ্চল থেকে ঈদের আগের দিন আগত মুসল্লিদের থাকা-খাওয়ার সুব্যবস্থা থাকবে বলেও জানানো হয়েছে।
করোনার কারণে গত দু’বছর এখানে ঈদ জামাত হয়নি বলে এবার ঈদুল ফিতরের জামাতে মুসুল্লি সংখ্যা অতীতের সকল রেকর্ড অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিরাপত্তা ব্যবস্থা যেন সবাই অনুসরণ করেন, কেবল জায়নামাজ ছাড়া কেউ যেন কোন ব্যাগ, ছাতা এবং মোবাইল ফোন সঙ্গে না আনেন, এ বিষয়টিও সবাইকে স্মরণ করিয়ে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, পৌর মেয়র মাহমুদ পারভেজ, র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশনস) মো. নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অনির্বাণ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঈদগা কমিটির সদস্যসচিব মোহাম্মদ আলী সিদ্দিকী প্রমুখ। এবার জামাত শুরু হবে সকাল ১০টায়। ইমামতি করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *