• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

পাকুন্দিয়ায় শিক্ষক সমিতির ইফতার

পাকুন্দিয়ায় শিক্ষক
সমিতির ইফতার

# রাজন সরকার, পাকুন্দিয়া :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পাকুন্দিয়া উপজেলার শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৭ এপ্রিল) পাকুন্দিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে পাকুন্দিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম, সোনালী ব্যাংক পাকুন্দিয়া শাখার ব্যবস্থাপক মো. কামরুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার রেজা-ই-রাব্বি।
বাংলাদেশ শিক্ষক সমিতি পাকুন্দিয়া উপজেলার শাখার সাধারণ সম্পাদক এবিএম মাজহারুল হকের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক এনাতুল্লাহ শুভ্র, পাকুন্দিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলোয়ারা বেগমসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের অর্থ সম্পাদক কামরুজ্জামান। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন উত্তর জাংগালিয়া সরকারী বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আবদুর রহিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *