• সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

খান সাহেব এ.এফ.এম নুরুল্লাহ’র ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ

# মুহাম্মদ কাইসার হামিদ :-

সমাজ সেবার স্বীকৃতি স্বরূপ ব্রিটিশ সরকার কর্তৃক “খান সাহেব” উপাধিতে ভূষিত হওয়া কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরের কৃতি সন্তান শিক্ষানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব, জননেতা ও প্রখ্যাত সমাজ সেবক মরহুম খান সাহেব এ.এফ.এম নূরুল্লাহ’র ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ ২৭ এপ্রিল বুধবার।
এ উপলক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পারিবারিক ভাবে কোরআন তেলাওয়াত, মরহুমের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। খান সাহেব এ.এফ.এম নুরুল্লাহ ইংরেজি ১৯০০ সাল, বাংলা ৮ই ভাদ্র ১৩০৭ সালে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার খড়কমারা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম মৌলভী আব্দুস ছবোর। খান সাহেব এ.এফ.এম নূরুল্লাহ তার ৮৪ বছরের জীবদ্দশায় প্রায় অর্ধ শতাব্দীকাল জনগণের সেবায় নিজেকে আত্মনিয়োগের মাধ্যমে জনগণের সঙ্গে থেকে নিবিড়ভাবে মাঠ পর্যায়ে জনসেবামূলক কাজ করে গেছেন। আর সমাজসেবা কাজের স্বীকৃতিস্বরূপ ১৯৪৫ সালে ‘খান সাহেব’ উপাধিতে ভূষিত হন তিনি। ১৯৮৪ সালের এইদিনে প্রখ্যাত এ সমাজসেবক পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান না ফেরার দেশে। চিরনিদ্রায় শায়িত মরহুমের স্মৃতির স্মরণে ২০০২ সালের ১০ এপ্রিল কুলিয়ারচর উপজেলা পরিষদের উদ্যোগে কান্দিগ্রাম-দ্বাড়িয়াকান্দি থেকে কুলিয়ারচর বাজার পর্যন্ত রাস্তা ‘খান সাহেব মৌলভী এ.এফ.এম নুরুল্লাহ সড়ক’ নামকরণ করা হয়।
এই জননেতার ৬ষ্ঠ ছেলে কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র নূরুল মিল্লাত দেশবাসীর নিকট তার মরহুম পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *