• সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

হোসেনপুরে প্রধানমন্ত্রীর ঘর পেলেন ১০ ভূমিহীন-গৃহহীন পরিবার

উজ্জ্বল কুমার সরকার, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের-২ আত্ততায় তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমি ও ঘর পেয়েছেন ১০ জন ভূমিহীন-গৃহহীন পরিবার।
২৬ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টার দিকে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কিশোরগঞ্জের হোসেনপুরসহ সারাদেশে একযোগে ঈদ উপহার হিসেবে তৃতীয় পর্যায়ে ৩২ হাজার ৯শ ৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘরের যাবতীয় দলিলসমূহ হস্তান্তর কাজের শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলামের সঞ্চানলায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ আলম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. মঞ্জুরুল হক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ইমরুল কায়েস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাকিম তানিম প্রমুখ।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও ভূমিহীন-গৃহহীন পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *