• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ভৈরব শাখার উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

# মিলাদ হোসেন অপু :-

আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ভৈরব শাখার উদ্যোগে ‘ইসলামী ব্যাংকিং একটি কল্যাণমুখী ব্যাংকিং ব্যবস্থা’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল এর আয়োজন করা হয়েছে। ২৫ এপ্রিল সোমবার ভৈরব শহরের কে রিকো রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ভৈরব শাখার এবিপি ও ব্যবস্থাপক মো. আনিসুল ইসলাম মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির।
আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ভৈরব শাখার এক্সিকিউটিভ অফিসার আল মনসুর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, ইসলামী ব্যাংক ভৈরব শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন, নরসিংদী রায়পুরা হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মো. মুক্তার হোসেন রায়পুরী, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি জাহিদুল হক জাবেদ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ভৈরব শাখার এবিপি ও ব্যবস্থাপক মো. আনিসুল ইসলাম মাহমুদ এবং দোয়া পরিচালনা করেন মো. মাহবুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ইসলামের শরিয়াহ মোতাবেক নিয়ম নীতি মেনে চলা একটি ব্যাংকিং ব্যবস্থা। সুদ মুক্ত ব্যবসায়ী সৃষ্টির একটি কল্যাণমুখী ব্যাংকিং ব্যবস্থা। দেশের ব্যাংকিং খাতে আল আরাফাহ ইসলামী ব্যাংকের দক্ষতা ও পরিচালন কৌশল শ্রেষ্ঠত্বের মানে উন্নত হয়েছে। এই ব্যাংক দেশের আমানত, বিনিয়োগ, আমদানি-রপ্তানি ও রেমিট্যান্স আহরণে সুনামের সাথে কাজ করছে। আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবা ও ইন্টারনেট ব্যাংকিংসহ সকল আর্থিক সেবা গ্রহণ করতে সকলকে আহবান জানায় বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *