নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল সোমবার সন্ধ্যায় শহরের কুটুম বাড়ি পার্টি সেন্টারে অনুষ্ঠিত আইডি কার্ড বিতরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।
নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি এসএম বাকি বিল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম মহিলা কলেজ অধ্যক্ষ শরীফ আহমেদ, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি সভাপতি সাপ্তাহিক অবলম্বন পত্রিকার সম্পাদক তাজুল ইসলাম তাজ ভৈরবী, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমানের একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ, শহীদুল্লাহ কায়সার কলেজ প্রতিষ্ঠাতা মো. শহীদুল্লাহ কায়সার, র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের উপ-সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, ভৈরব এমপি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এমএ মোহিত প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখা ও ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন।
অনুষ্ঠানে নিসচা পরিবারের সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ সুশীল সমাজের ২ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ তার বক্তব্যে বলেন, নিরাপদ সড়ক চাই একটি সামাজিক আন্দোলন, এটি ভৈরবে সড়কের শৃঙ্খলা ফেরানো ও সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন সচেতনতা মূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি ইতিমধ্যেই সর্বমহলে প্রশংসিত হয়েছে। তিনি এ সংগঠনের কর্মকাণ্ডের জন্য সন্তুষ্টি প্রকাশ করেন এবং সংগঠনটির উত্তর উত্তর সাফল্য কামনা করেন।