• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

খাদ্যে পুষ্টির প্রয়োজনীয়তা নিয়ে কিশোরগঞ্জে সভা

বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম -পূর্বকণ্ঠ

খাদ্যে পুষ্টির প্রয়োজনীয়তা
নিয়ে কিশোরগঞ্জে সভা

# নিজস্ব প্রতিবেদক :-

পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা ও সুস্থ সবল প্রজন্ম গড়ে তোলার গুরুত্ব নিয়ে কিশোরগঞ্জে জেলা পুষ্টি সমন্বয় কমিটি ও কিশোর-কিশোরীদের নিয়ে সভা করা হয়েছে। জাতীয় পুষ্টি সপ্তাহ ২৩-২৯ এপ্রিল উপলক্ষে আজ ২৫ এপ্রিল সোমবার দুপুরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে ও সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাংলাদেশের জাতীয়, ঢাকা বিভাগ ও কিশোরগঞ্জ জেলার পুষ্টি ও এর প্রভাব নিয়ে তুলনামূলক চিত্র তুলে ধরেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবু বোরহান। এর ওপর অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এসএম খারুল আমিন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মহসীন খান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার মাকসুদা, সরযূ বালা সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবীর, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল ও জেলা সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু। কিশোর-কিশোরীগণও অংশ নিয়ে পুষ্টি সম্পর্কে এবং নিজেদের খাদ্যাভ্যাস সম্পর্কে পারামর্শমূলক বক্তব্য শুনেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *